সিঙ্গাপুর রবীন্দ্র সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের সঙ্গীত সন্ধ্যা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:১২

বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের একক পরিবশেনায় একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করলো সিঙ্গাপুরস্থ বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ স্কুল। শনিবার (৩০ মার্চ) স্থানীয় একটি মিলনায়তনে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান।

অনুষ্ঠানে হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তৃতায় সিঙ্গাপুরে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা আয়োজনের জন্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ স্কুল  কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ প্রসঙ্গে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত দু’টি বাংলা স্কুল কর্তৃক বাংলা ভাষা, সংস্কৃতি এবং সঙ্গীত এর চর্চা, বিকাশ এবং প্রসারে অবদান রাখার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন। 

আরও পড়ুন:  ফেনী নদীতে বারুণী স্নানে থাকবেনা সীমান্ত পারাপারের সুযোগ

এরপর শিল্পী অদিতি মহসিন তার সুরেলা কন্ঠের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মোহিত করেন। অনুষ্ঠানের শেষভাগে হাই কমিশনার পত্নী তানজিনা বিনতে আলমগীর শিল্পীকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানান। উভয় বাংলার কয়েকশত প্রবাসী বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।

ইত্তেফাক/ জেডএইচডি