বিমানবন্দরের সামনে ফুটপাতে ট্রাক, ২ পথচারী নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪

রাজধানীর বিমানবন্দরের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ডালিম (২১) ও মোবারক (২৭)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা দুই পথচারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

 

ট্রাকটি জব্দ এবং চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ইত্তেফাক/এএম