সুইজারল্যান্ডের ‘স্কিনকোড’ এখন বাংলাদেশে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৬:২১

সুইজারল্যান্ডের প্রসিদ্ধ স্কিনকেয়ার প্রোডাক্ট নির্মাণকারী কোম্পানি 'স্কিনকোড'-কে বাণিজ্যিকভাবে বিপণনের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসেছে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড। মঙ্গলবার (১৯ মার্চ)  রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে স্কিনকোড কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিপণন কার্যক্রম শুরু করে ইনফিনিটি মার্কেটিং লিমিটেড।  

ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের ডিএমডি মেহেদি হাসান মিঠু বলেন, 'কোয়ালিটি এবং লয়ালিটি এই দুই মুলমন্ত্রকে পুঁজি করে আমরা ব্যাবসা করি। স্কিনকোড সুইজারল্যান্ডের বেশ জনপ্রিয় কোম্পানি। তারা নিজেদের গুনগত মানের উপর ভর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বেশ সফলতার সাথেই ব্যাবসা করে যাচ্ছে। আমরা এই প্রোডাক্ট  নিয়ে বেশ কিছুদিন রিসার্চ করেছি। এরপর সিদ্ধান্তে এসেছি বাংলাদেশের বিউটিখাতে  স্কিনকোড ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম'। 

অনুষ্ঠানে স্কিনকোড কোম্পানির এক প্রতিনিধি জানান, 'আমরা ত্বকের যত্নের ক্ষেত্রে কখনই আপোষ করি নি এবং এই আপোষ না করার মানসিকতাটাই আমাদের মুল পুঁজি। সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে আমরা সফলতার সাথে আমাদের পণ্য বিপণন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এবার যোগ হলো বাংলাদেশ। এই দেশের সবচে গুরুত্বপূর্ণ বিষয়টি নোটিশ করার মত সেটা হচ্ছে সৌন্দর্যসচেতনতা। এ কারণে স্কিনকোড বেশ জনপ্রিয় হবে এখানে। আমাদের প্রোডাক্ট যে একবার ব্যাবহার করবে তাদের আমাদের পরিবারের সদস্য হয়েই থাকতে হবে সারাজীবন। এই কথাটা এত জোর দিয়ে বলার সাহস পাচ্ছি কোয়ালিটির কারণে'। 

আরও পড়ুন:  দৃক গ্যালারিতে তিন সংগ্রাহকের প্রদর্শনী
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের ডিএমডি মেহেদি হাসান মিঠুসহ প্রতিষ্ঠানের সিইও ডক্টর সিরাজুল আমিন, মার্কেটিং ডিরেক্টর নুরুজ্জামান বাবু, এইচআর চিফ মেজর রিফাই হাসান প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি