ঢাকায় প্রিয়াঙ্কার সঙ্গে রান্না শেখা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:১৫

রান্নার বিষয়টিকে তাচ্ছিল্য করার সুযোগ নেই, এটি একটি শিল্প। শুধু তাই নয়, বর্তমান সময়ে আবশ্যকীয় বটে। কারণ এখন মানুষ খুবই ব্যস্ত। ছেলে-মেয়ে সবাই। তাই রান্না শেখাটাও সবার জন্য জরুরি।

এ জন্য রান্না শেখার ক্লাস করতে যাচ্ছে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না শেখার ক্লাসে অংশ নেবেন ভারতের তারকা খ্যাতি সম্পন্ন রাঁধুনি প্রিয়াঙ্কা। শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে ক্লাসটি হবে। সকাল ১১টায় শুরু হয়ে ক্লাস শেষ হবে দুপুর ১টায়। এই ক্লাস সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে কোনো ধরনের ফি লাগবে না।

বিস্তারিত জানতে ০১৭৫৫৫৫৭৯৩১ ও ০১৮৪১০৭৪৬৮৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

আরো পড়ুন: যৌন হয়রানির ঘটনাকে নাটক বানাতে চেয়েছিলেন ওসি

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ইত্তেফাক/জেডএইচ