ফেব্রুয়ারি ১১, ২০১১, শুক্রবার : ২৯ মাঘ, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
ইত্তেফাক রিপোর্ট
আজ শুক্রবার অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। রাজশাহী ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩২.৫, কক্সবাজারে
৯.৮, শ্রীমঙ্গলে
৬টা ৩৪
৫টা ৫১
পদত্যাগ নয়, মোবারকের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা
০০ জনতার দাবির নিরিখে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার।

০০ মোবারকের ঘোষণায় মিসরবাসী হতাশ

০০ ইত্তেফাক ডেস্ক

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের অপেক্ষায় ছিল গোটা মিসর। স্থানীয় সময় রাত ১০ টায় (বাংলাদেশ সময় রাত ২টা) রাষ্ট্রীয় টিভিতে ভাষণ দিয়ে পদত্যাগ করার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময়ের পর ৪৫ মিনিট পরে দেয়া ভাষণে তিনি বলেন, আপাতত তিনি পদত্যাগ করছেন না। তিনি বলেন, সেপ্টেম্বরের ভোট শেষে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তিনি পদত্যাগ করবেন।

গতকালের মোবারকের পদত্যাগের ঘোষণা শোনার জন্য কায়রোসহ দেশের প্রধান প্রধান সব শহরের রাস্তাঘাটে আছড়ে পড়েছিল জনতার বাধভাঙ্গা জোয়ার। তাদের চোখেমুখে ছিল বিজয়ের আনন্দ। মুহুর্তেই এই বিজয়ের অনুভূতি ছুয়ে যায় বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তের মিসরীয়দের মনে। গতকাল বিকালে মোবারকের পদত্যাগ করতে পারেন, এমন গুজব ছড়িয়ে পড়ার পর মানুষের পায়ের নিচে ঢেকে যায় কায়রোর বিখ্যাত তাহরির স্কোয়ারের প্রতি ইঞ্চি ভূমি।
 Click for Details
কানাডার লক্ষ্য অঘটন ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা
চট্টগ্রামে বাংলাদেশ-কানাডা প্রস্তুতি ম্যাচ কাল

০০স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে খুব বেশি প্রত্যাশা নেই কানাডার, আইসিসির সহযোগী দেশ হিসেবে চতুর্থ বিশ্বকাপ খেলছে তারা। তবে গত তিনটি বিশ্বকাপ খেলা কানাডা দলকে প্রথমবারের মত বাংলাদেশ সফর বেশ বিস্ময় করেছে। বিশেষ করে এখানকার নিরাপত্তা, বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি সবকিছু দেখে তারা বেশ রোমাঞ্চিত।

বিশ্বকাপে কানাডার সুখস্মৃতি তেমন একটা নেই। টুর্নামেন্টের আগে প্রস্তুতি বলতেও তেমন একটা হয়নি। দুবাইতে প্রাকটিস ম্যাচ খেলেছে, কিন্তু সেই ম্যাচেও হেরে গেছে তারা। গতকাল আইসিসির মিডিয়া সেশনে কানাডার অধিনায়ক আশিষ বেগাই জানালেন তাদের প্রস্তুতির কথা। 'আমরা এখানে স্বাদরে সম্ভাষণ পেয়েছি। বিশ্বকাপের পুরো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। দুবাইতে প্রস্তুতি ম্যাচে ভালো প্রস্তুতি হয়েছে, তবে এখানে যে দুটি প্রাকটিস ম্যাচ রয়েছে সেখানে ভালো খেলাই আমাদের টার্গেট। এরপর শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ম্যাচের জন্য অপেক্ষা'।
 Click for Details

বিদু্যতের দাম বাড়ানোর কারণে দ্রব্যমূল্য আরো বাড়বে। বিএনপির এই বক্তব্য আপনি সমর্থন করেন?
হ্যা
না
মন্তব্য নেই



মোবাইল ফোনের লাইসেন্স নবায়নের নীতিমালা পরিবর্তনের দাবি আপনি সমর্থন করেন?
হ্যা: ৬৩%, না : ৩৪%, মন্তব্য নেই: ৩%
 
  The Daily Ittefaq - Established: 24th December, 1953.
Privacy Policy | Feedback | Contact Us