মার্চ ২৩, ২০১১, বুধবার : ৯ চৈত্র, ১৪১৭
আপডেট বাংলাদেশ সময় রাত ১২:০০
ইত্তেফাক রিপোর্ট
আজ বুধবার সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩৭.২, রাজশাহীতে
১৭.৪, সৈয়দপুরে
৫টা ৫৯
৬টা ১০
গাদ্দাফিকে যেতেই হবে :ওবামা
মার্কিন যুদ্ধবিমান ধ্বংস ০০নরওয়ে কানাডা ডেনমার্ক বেলজিয়াম হামলায়

অংশ নিল ০০অবিলম্বে হামলা বন্ধের দাবি চীন রাশিয়ার

০০ইত্তেফাক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গাদ্দাফিকে ক্ষমতা ছেড়ে যেতেই হবে। সবার ধারণা ছিল, যুক্তরাষ্ট্র ও অপরাপর বিদেশী শক্তিগুলো লিবিয়ায় কেবলমাত্র নো-ফ্লাই জেন কার্যকর করতে যাচ্ছে। কিন্তু ওবামা জানিয়ে দিয়েছেন, লিবিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে, সেদেশের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচু্যত করা। তবে এই কাজে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না তার দেশ। তিনি গুরুত্ব দিয়ে বলেছেন, লিবিয়ায় সামরিক পদক্ষেপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জাতিসংঘের ম্যান্ডেট মেনে চলবে। এদিকে, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান লিবিয়ায় বিধ্বস্ত হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

অপরদিকে লিবিয়ায় হামলার আবারও তীব্র বিরোধীতা করেছে চীন ও রাশিয়া। অবিলম্বে লিবিয়ায় হামলা বন্ধের দাবি জানিয়েছে দেশদুটি। তবে নতুন করে কয়েকটি দেশ হামলায় অংশ নিয়েছে।
 Click for Details
তাহেরের বিচার অবৈধ
বিচারকের বিরুদ্ধে খুনের মামলা করার নির্দেশ। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যায় জিয়ার দায় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, তাহেরকে শহীদী মর্যাদা এবং

ইনুসহ অন্যদের দেশপ্রেমিক ঘোষণার নির্দেশ

০০সালেহ উদ্দিন/ দিদারুল আলম

সামরিক আদালতে কর্নেল আবু তাহের বীরোত্তমের বিচার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে কর্নেল তাহেরের ফাঁসি এবং ১৬ জনের বিভিন্ন মেয়াদের দণ্ডাদেশ বাতিল করা হয়েছে। রায়ে বলা হয় দুর্ভাগ্যক্রমে খুনের মামলায় আসামি হওয়ার জন্য জেনারেল জিয়া আজ জীবিত নেই। কিন্তু ওই বিচারের নামে হত্যা-কাণ্ডের ঘটনায় জড়িত ও সহযোগী ট্রাইবু্য-নালের অন্যতম বিচারক আবদুল আলী এখনো জীবিত আছেন। এ জন্য সামরিক আদালতের বিচারক আবদুল আলীর বিরুদ্ধে খুনের মামলা করতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। সামরিক আদালতে ওই বিচারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছে হাইকোর্ট। তাহেরকে দেশদ্রোহিতার বদলে দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করে তাকে শহীদী মর্যাদা এবং সাজাপ্রাপ্ত জাসদ নেতা হাসানুল হক ইনু, মাহমুদুর রহমান মান্না, মেজর জিয়াউদ্দিনসহ অন্যদের দেশপ্রেমিক হিসেবে মর্যাদা দিতে রাষ্ট্রকে নির্দেশ দেয়া হয়েছে।
 Click for Details
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের শ্রেষ্ঠত্বের লড়াই
ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের নকআউট পর্ব শুরু আজ

০০আরাফাত দাড়িয়া

বিশ্বকাপের উত্তাপ আজ আবার ছড়িয়ে পড়বে বাংলাদেশে। দেশের মাটিতে টাইগারদের ব্যর্থতার পর কিছুদিনের জন্য বিশ্বকাপের উত্তেজনা স্থবির হয়ে পড়ে। বাংলাদেশের পরাজয়ের সেই শোক কাটিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবারো ক্রিকেট পাগল দর্শকরা ছুটে যাবেন বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের লড়াই দেখতে। নক আউট রাউন্ডের এই ম্যাচে হারলেই বাদ, তাই কিছুটা চাপ নিয়েই দুপুর আড়াইটায় টস করতে মাঠে নামবেন শাহেদ আফ্রিদি এবং ড্যারেন স্যামি। চ্যাম্পিয়ন থেকে মাত্র তিন ম্যাচ দূরে, আজকের খেলায় দু'দলেরই লক্ষ্য অভিন্ন। আর সেটা হচ্ছে জয়, জয় এবং জয়। সে লক্ষ্যেই গত সোমবার সন্ধ্যায় ঢাকায় এসেই অনুশীলনে নামে তারা।

এই বিশ্বকাপে পাকিস্তানকে অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে। তারপরও বাংলাদেশে কোয়ার্টার ফাইনাল খেলতে এসে আফ্রিদিরা দেশের মাটির সুবাস পাচ্ছেন। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়ে শাহেদ আফ্রিদি বেশ আবেগাপস্নুত হয়ে পড়েন।
 Click for Details

যুক্তরাষ্ট্র ইউনূস ইসু্যতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে-বিশিষ্টজনদের এই অভিমত যৌক্তিক বলে মনে করেন?
হ্যা
না
মন্তব্য নেই



বিদেশি হস্তক্ষেপে কি লিবিয়া সংকটের সমাধান হবে বলে মনে করেন?
হ্যা: ১৯%, না : ৭৯%, মন্তব্য নেই : ২%
 
  The Daily Ittefaq - Established: 24th December, 1953.
Privacy Policy | Feedback | Contact Us