বিচারাধীন মামলা শেষ করতে ৩০ বছর লাগবে : হাইকোর্ট

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৫৯

বর্তমানে হাইকোর্টে ৫ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আর যদি কোনো মামলা না নেয়া হয় এবং আমরা বিচারকরা দিন/রাত কাজ করি তাহলে ওই পরিমাণ মামলা নিষ্পত্তি করতে ৩০ বছর লাগবে।

 

নদী সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

আরো পড়ুন : গাড়িতে হামলা ও হেনস্থার শিকার শামিতা শেট্টি

আদালত বলেন, 'জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড'। এজন্য কমিশন (নদী) যদি সঠিকভাবে কাজ করত তাহলে অনেক  বিষয় আদালতে আসত না। এর ফলে মামলা জটের সৃষ্টি হত না।

 

ইত্তেফাক/ইউবি