ভারতের মানব সম্পদ মন্ত্রণালয়ের এডুকেশনাল কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হলো 'স্টাডি ইন ইন্ডিয়া' শীর্ষক শিক্ষা মেলা। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রেডসন ব্লু হোটেলে এবং ১ ও ২ মার্চ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এই মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগুলোর বিশেষায়িত পাঠ্যসূচি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া দেশের দুই শহরে অনুষ্ঠিত এই শিক্ষা মেলার মূল উদ্দেশ্য ছিল। জানা যায়, ভারত থেকে আসা প্রায় ১৬০টি বিশ্ববিদ্যালয় তাদের ১৯ হাজারেরও বেশি আসন বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও নানা সুযোগ সুবিধা জানানোর লক্ষ্যেই এই মেলায় অংশ গ্রহন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোর তাদের প্রায় দেড় হাজারেরও বেশি বিষয়ে লেখাপড়ার সুযোগ এবং প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলারের বৃত্তির সুবিধা দেওয়ার কথা জানায়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জন্য পরিকল্পনা করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী
দেশের দুই প্রধান নগরী ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠির এই মেলায় প্রায় ৫০০ আগ্রহী শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। দুই ধাপের চারদিন ব্যাপী এই মেলার চট্টগ্রাম পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার শ্রী অনিন্দ ব্যানার্জি এবং ঢাকা পর্বের মেলায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের শিক্ষা বিষয়ক প্রথম সচিব শ্রী যিশু প্রসন্ন মুখার্জি।
ইত্তেফাক/জেডএইচডি

