মাগুরা-২ (শালিখা-মহম্মদপুর) আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট ড. বীরেন শিকদার (নৌকা প্রতীকে) ২ লাখ ২৯ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (ধানের শীষ) ৫২ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন।
গতকাল রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। একটি আসনের প্রার্থী মারা যাওয়ায় ভোট অনুষ্ঠিত হয়নি।
এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
ইত্তেফাক/এএম

