২০১৮-র শেষে রণবীর সিংহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন। কিন্তু তার আগে রণবীর কপূরের সঙ্গে দীপিকার প্রেম ছিলো এটা ইন্ডাস্ট্রির করো অজানা নয়। কিন্তু রণবীরের মা নীতু কাপুরের নাকি পছন্দ ছিল না দীপিকাকে। সে কারণে এগোয়নি ওই সম্পর্ক। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তাদের কেউই। তবে বিয়ের পর এই প্রথম রণবীর কপূরের সঙ্গে দেখা গেল দীপিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ছবি।
আরো পড়ুন: এক কিলোমিটার ধাওয়া করে চেইন উদ্ধার করলেন নারী এসিল্যান্ড
শোনা যাচ্ছে, ‘একটি বিজ্ঞাপনে কাজ করছেন দীপিকা-রণবীর। তার শুটিংয়েই দেখা হয়েছিল প্রাক্তন জুটির। সেই ছবিই ভাইরাল হয়েছে ওয়েব মিডিয়ায়।’
সম্প্রতি রণবীর সিংহকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি দীপিকাকে নিয়ে নিরাপত্তার অভাব বোধ করেন? স্ত্রী প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাজ করলে কি খারাপ লাগবে রণবীরের? এর উত্তরে নায়ক বলেছিলেন, ‘আমাকে দেখে কি ইনসিকিওর মনে হয়? আমি কিন্তু একেবারেই ওরকম নই। আমি কে, আমি কী, এ ব্যাপারে আমি অত্যন্ত সিকিওর। আমি জানি, দীপিকাকে আমি যেভাবে ভালবাসি তেমনটা আর কেউ পারবে না।’
ইত্তেফাক/বিএএফ

