সেরা ছবির পাশাপাশি আরো ৩ খেতাব পেলো ‘বধাই হো’

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:৪৫

‘ফ্রি মুভি অ্যাওয়াড-২০১৯’ এ সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা মহিলা পার্শ্বচরিত্রর শিরোপা জিতেছে পরিচালক অমিত শর্মার ছবি ‘বধাই হো’!

দুই মধ্যবয়স্ক জুটিকে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য। চরিত্রায়নে গজরাজ রাও ও নীনা গুপ্তা! মধ্য পঞ্চাশে হঠাৎই অন্তঃসত্তা হয়ে পড়েন নীনা। জীবন নতুন মোড় নেয়। কী কী ঘটতে থাকে? কমেডি অথচ বাস্তবের রোলারকোস্টার রাইড ‘বধাই হো’!

আরো পড়ুন: নেতানিয়াহুর হুঁশিয়ারির পর গাজার ফের রকেট হামলা

সেরা অভিনেতার খেতাব জিতলেন গজরাজ রাও, সেরা মহিলা পার্শ্বচরিত্রর পুরস্কার পেলেন সুরেখা সিকরি, সেরা চিত্রনাট্যর জন্য পুরস্কৃত চিত্রনাট্যকার অক্ষত ঘিলদিয়াল। স্বল্প বাজেটের ছবি হয়ে বক্সঅফিসে তুমুল ব্যবসা করেছিল ‘বধাই হো’!

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/unAljCZMQYw" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ইত্তেফাক/বিএএফ