আগামী সপ্তাহে কমতে পারে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৩:২০

আগামী সপ্তাহে দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সেই সাথে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়াবিদ বজলুর রশিদ  এ তথ্য জানান।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ: পম্পেও

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইত্তেফাক/এমআরএম