আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:২৩

নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় মরহুম জননেতা আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা এবং মরহুম আব্দুল জলিলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় মরহুমের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল জলিলের পুত্র নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, জাভেদ জাহাঙ্গীর সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ২১ জানুয়ারি তৎকালীন নওগাঁ মহকুমার চকপ্রাণ মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন আব্দুল জলিল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। তার পিতার নাম ফয়েজ উদ্দিন আহমেদ ও মাতা জরিনা ফয়েজ। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

আরো পড়ুন: পাটপাতার ওষুধি গুণাগুণ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

২০১৩ সালে ৬ মার্চ বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইত্তেফাক/অনি