টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচন

সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:০০

বিনোদন রিপোর্ট

 

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্বাচনে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজু মুনতাসির।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল, জহির আহমেদ ও আনসারুল আলম লিংকন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রেজাউল হক রেজা ও সৈয়দ ইরফান উল্লাহ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ বোরহান খান। অর্থ সম্পাদক মোহাম্মদ রফিফুল ইসলাম, দপ্তর সম্পাদক এ কে এম নাহিদুল ইসলাম নিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীন মোহাম্মদ মন্টু, আইন বিষয়ক সম্পাদক খন্দকার লতিফুর রহমান আজিম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম বাবলু, আর্কাইভ বিষয়ক সম্পাদক মীর ফখরুদ্দীন ছোটন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী রিটন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম রেজা এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আইনুল ইসলাম চৌধুরী চঞ্চল। এছাড়াও কার্যনির্বাহী নির্বাচিত সদস্যরা হলেন এফ জামান তাপস, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, তুহিন বড়ুয়া, এম রেজাউল করিম সজল, এ এস এম আখতারুজ্জামান, রিয়াজুল রিজু, সাঈদ তারেক, জাকির খান, এস এম হোসেন বাবলা। গতকাল গুলশান-১-এ অবস্থিত ইমানুয়েল কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।