লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সৌরভ নামে লেগুনার এক যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। শনিবার সকালে রামগতি-লক্ষ্মীপুর সড়কের নুড়ি গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. আলাউদ্দিন স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

