গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন- অপু (৩২) ও তার স্ত্রী শরীফা আক্তার (২৫) তাদের বাড়ি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায়।
মাওনা হাইওয়ে পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গাজীপুর থেকে মাওনাগামী অপু-শরিফা দম্পতি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌছালে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

