বোকা জুনিয়র্স থেকে আর্জেন্টাইন অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দিকে দলভূক্ত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। কোপা লিবার্তোদেসের ফাইনালিস্টদের হয়ে এবার মাত্র পাঁচটি লিগ ম্যাচে খেলেছেন এই সেন্টার ব্যাক।
কিন্তু তাকে নিয়ে এর মধ্যেই বেশ কিছু ক্লাবের আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে ১৫ মিলিয়ন ইউরোতে বালের্দিকে দলে ভেড়ায় বুন্দেসলিগা জায়ান্টরা।
এ প্রসঙ্গে ডর্টমুন্ডের স্পোর্টিং পরিচালক মাইকেল জর্ক বলেছেন, ‘মূলত গ্রীষ্ম মৌসুমেই বালের্দিকে দলে ভেড়ানোর পরিকল্পনা করা হয়। কিন্তু ওই সময় তা সম্ভব হয়নি। লিওনার্দো বেশ প্রতিভাবান সেন্টার-ব্যাক। সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে রক্ষণভাগ সামাল দেয়। তার মধ্যে অপার সম্ভাবনা আছে। তার অন্তর্ভূক্তিতে আমরা দারুণ আনন্দিত। আশা করছি সে তার দক্ষতা দিয়ে ভবিষ্যতে ডর্টমুন্ডকে সহযোগিতা করতে পারবে।’
আরো পড়ুন: শ্রীশান্তকে পাশে পেলেন পান্ডে-রাহুল
১৯ বছর বয়সী এই ডিফেন্ডার ডর্টমুন্ডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানা গেছে। আর তাকে দলে নিয়ে তরুণ খেলোয়াড়দের প্রতিভা যাচাইয়ের সুযোগ দেবার ডর্টমুন্ডের যে অতীত ঐতিহ্য আছে তা আরো একবার প্রমাণিত হলো।
ইত্তেফাক/কেআই

