প্রথম ফরাসি ক্লাব হিসেবে পিএসজির ওল্ড ট্রাফোর্ড জয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এরই মধ্য দিয়ে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অনন্য কীর্তি গড়লো দলটি।

 

এদিন পিএসজির আক্রমণভাগের দুই তারকা নেইমার ও এডিনসন কাভানি দলে ছিলেন না। প্রথমার্ধে কিছুটা ভুগতেও দেখা গেছে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের দারুণভাবে মেলে ধরে জয় তুলে নিয়েছেন থমাস টুচেলের দল।

 

ম্যাচের ৫৩তম মিনিটে দি মারিয়ার কর্নার কিক থেকে পাওয়া বল বাম পায়ের টোকায় ম্যান ইউ’র জালে জড়ায় ডিফেন্ডার কিম্পেম্বে। ৬০তম মিনিটে বাঁ দিক থেকে দি মারিয়ার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে বল ঠিকানায় পাঠান এমবাপে। ৮৯তম মিনিটে পগবা বহিষ্কার হলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

 

ইত্তেফাক/এএম