পর্তুগালের জাতীয় দলে ফিরছেন রোনালদো

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:২৩

পর্তুগালের জাতীয় দলে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো ২০২০ এর প্রস্তুতি ম্যাচের মধ্যদিয়ে তিনি দলে ফিরছেন। রাশিয়া বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি।

 

চলতি মাসে সার্বিয়া ও ইউক্রেনের বিপক্ষে ইউরো ২০২০-র বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। এ দুটি ম্যাচের জন্য রোনালদোকে রেখে দল ঘোষণা করেছেন কোচ ফের্নান্দো সান্তোস। ফলে আট মাস পর আবারো জাতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে জুভেন্টাস স্টারকে। নিজেদের রাজধানী লিসবনে আগামী ২২ মার্চ ইউক্রেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিনদিন পর একই মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে তারা।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ডাকসুর নেতৃবৃন্দ

পর্তুগজালের জার্সিতে ১৫৪ ম্যাচে ৮৫টি গোল করেন রোনালদো। রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এর পর জাতীয় দলে জার্সিতে আর মাঠে নামেননি রোনালদো।

 

ইত্তেফাক/ইউবি