রংপুরে প্রিজাইডিং অফিসারের পা ভেঙ্গে দিলো বিএনপি কর্মীরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট গ্রহণের সময় এক সহকারী প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বিএনপির সমর্থক ও কর্মীরা।

রবিবার বেলা ১০টার দিকে পীরগাছার দাউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সহকারী প্রিজাইটিং অফিসার আশরাফুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির কিছু নেতাকর্মী ও সমর্থকের হামলায় সহকারি প্রিজাইটং অফিসার আহত হলে ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/অনি