লক্ষ্মীপুর-৩: বেসরকারি ফলে জয়ী নৌকার একেএম শাহজাহান কামাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা জয়লাভ করেছেন। ঐক্যফ্রন্ট প্রার্থীদের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হন। 

বিজয়ীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের মহাজোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম পাপুল, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মহাজোটের প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নান। 

আরও পড়ুনঃ বাগেরহাট-৪: বেসরকারি ফলে জয়ী নৌকার মোজাম্মেল হোসেন

এরমধ্যে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের একেএম শাহজাহান কামাল ২৩৩৪৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পেয়েছেন ১৪৪৭৭ ভোট।

ইত্তেফাক/আরকেজি