চাঁদপুর-১: বেসরকারি ফলে জয়ী নৌকার মহীউদ্দীন খান আলমগীর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩২

চাঁদপুরের ৮ উপজেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা জয় লাভ করেছে। রবিবার বিকাল ৪টার পর ভোট গণনা শেষে আসনগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করে।

আরো পড়ুন: দ্বিতীয় সিনেমাতেও সারার বাজিমাৎ!

চাঁদপুর-১ (কচুয়া উপজেলা): এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর নৌকা মার্কায় পেয়েছেন ১৯৬৮৪৪ ভোট। বিএনপির মো. মোশারফ হোসেন ধানের শীষ মার্কায় পেয়েছেন ৭৭৫৯ ভোট।

ইত্তেফাক/আরকেজি