পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:৩১

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া পলাশবাড়ীস্থ জামালপুর গ্রামের আজগার আলীর ছেলে।

আরো পড়ুন: দিনাজপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

স্থানীয়রা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের পলাশবাড়ীর ড্রিমল্যান্ড নামক স্থানে অজ্ঞাতনামা ১টি বাস বালুবাহী ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি যাত্রীবাহী চাইনিজ অটোর ওপর আছড়ে পড়ে। এতে ট্রাক্টর চালক সাজু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় যাত্রীবাহী অটোর ১০ যাত্রী আহত হন। পুলিশ ট্রাক্টর ও অটো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পলাশবাড়ী থানার (ওসি) হিপজুল আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/বিএএফ