পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্ট ও মোটরসাইকেলের ধাক্কায় মুনসুর আলম দুলাল (৫৫) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার বাদ লোহালি গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। শনিবার রাত ৯টায় দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পীরগঞ্জে যাওয়ার পথে পৌর শহরের জেডি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত মুনসুর আলম দুলালকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ঐতিহাসিক শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল
পীরগঞ্জ থানার ওসি বজরুল রশীদ ঘটানার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু

