ট্রাক্টর চালাতে গিয়ে বিদেশ ফেরত যুবকের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:১০

ট্রাক্টর চালানো শিখতে গিয়ে প্রাণ গেলো সজিব হোসেন (২২) নামের এক বিদেশ ফেরত যুবকের। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কসবা গ্রামের হারদা ব্রীজ এলাকার পার্শ্ববর্তী স্বরস্বতি খালে ট্রাক্টর উল্টে মারা যান তিনি। নিহত সজিব হোসেন মহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন: আবু বকর চৌধুরীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘প্রবাস ফেরত সজিব হোসেন প্রায় চার মাস আগে বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। বালি বোঝাই ট্রাক্টরটি চালাতে গিয়ে অসাবধানতাবশত উল্টে পার্শ্ববর্তী স্বরস্বতি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’ 

ইত্তেফাক/অনি/জেডএইচডি