বগুড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:০৯

বগুড়ার আদমদীঘিতে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম খাজা (৫০)। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘির গোড়গ্রামের বুলু মোল্লার মেয়ে ৮ জানুয়ারি সকালে বাড়ির সামনে খেলা করছিল। এসময় পার্শের বাড়ির সাত্তারের ছেলে খাজা ওই শিশুকে প্রলোভন দিয়ে কোলে করে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি কান্নাকাটি করত লাগলে তাকে ছেড়ে দেন। ঘটনাটি শিশুর মা জানতে পারলে প্রতিবেশীদের সহযোগিতায় বগুড়ায় একটি ডাক্তারের কাছে চিকিৎসা করায়।

আরো পড়ুন: শিলিগুড়ির চা বাগানে সানি লিওন, ভিডিও ভাইরাল!

অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে খাজাকে গ্রেফতার করে।

ইত্তেফাক/জেডএইচ