টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১০:৪৩

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান খালাসকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। বুধবার গভীর রাতে উপজেলার সাবরাং বাহারছড়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন বিচ এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল দুইটি, ম্যাগজিন, দেশীয় এলজি-১, ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড খালি খোসা, ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩৫ এবং গুলিবিদ্ধ মধ্যবয়সী অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: মেসিহীন বার্সেলোনা হারলো সেভিয়ার কাছে

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম