শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, পুলিশের এসআই আটক

আপডেট : ০৫ জুন ২০১৯, ১৪:২৮

শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগে পুলিশের এক এসআইসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) নামে পুলিশের এক এসআইসহ ২ জনকে আটক করা হয়। অভিযানে র‍্যাব ১২ বছরের ২ নির্যাতিত শিশু ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করে।

শনিবার দিবাগত রাতে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ-২৬/১ নং বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাসা থেকে ১২ ও ১৩ বছর বয়েসের দুই মেয়েকেও উদ্ধার করেছে র‌্যাব। আটক দু’জন হলেন- নগরের কোতোয়ালী মডেল থানার মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) ও তার স্ত্রী পরিচয়ে থাকা নেত্রকোনা জেলার কালিয়াজুড়ির আটগাঁওয়ের মৃত মফিজুল মিয়ার মেয়ে রিমা বেগম (৩৫)। আটক রোকন আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের এসআই পদে কর্মরত। আটককৃত রিমা এবং রোকন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায় থাকতেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসার নীচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রিমা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বাসার একটি কক্ষ থেকে দু’জন শিশু এবং ৬০ পিছ ইয়াবাও উদ্ধার করা হয়েছে'। 

আটক দুজনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

আরও পড়ুন:  আরজেদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

তিনি আরও জানান, 'কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে কিশোরী ও শিশুদের এনে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটককৃতরা'।

ইত্তেফাক/জেডএইচডি