কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার রাত সাড়ে ৮টায় টেকনাফ পৌর এলাকা থেকে আবু বক্কর ছিদ্দিককে (২৫) গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স),বিএন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার আবু ছিদ্দিক মার্কেটের সামনের রাস্তা থেকে ছিদ্দিককে গ্রেফতার করে। এরপর লোকজনের উপস্থিতিতে ছিদ্দিকের দেহ তল্লাশি করে ২৮ লাখ ২০ হাজার টাকা দামের ৫হাজার ৬শ ৪০পিস ইয়াবা পাওয়া যায়।
আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় দূর্নীতি করেছে ফেসবুক!
এই ঘটনায় এলাকার নুরুল হকের ছেলে মো. ছৈয়দ আলমকে (৩২) পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়। পর গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ

