নোয়াখালীতে ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ট্রাকের চাপায় আরেফিন তারেক (২৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোরে ঢাকা নেয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

 

নিহত আরেফিন তারেক একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জোবেদার বাড়ির বাহার উদ্দিনের ছেলে।

 

জানা গেছে, রবিবার রাতে গাবুয়া বাজারের নিজের ব্যবসা প্রতিষ্ঠান এস ট্রেডার্স বন্ধ করে মোটরসাইকেলে করে চৌমুহনী-মাইজদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তারেক। পথে রাত একটার দিকে গাবুয়া দক্ষিণ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় তারেক।

 

ইত্তেফাক/এএম