পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৮

পঞ্চগড়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মমিনুর ইসলাম বায়েজিদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ইউসুফ আলী (১৪) নামে অপর আরোহী গুরুতর আহত হন।

 

রবিবার রাতে সদর উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বায়েজিদের বাড়ি জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের মানিকপীর-হাজীপাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাবুল হোসেনের ছেলে এবং পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের খণ্ডকালীন অফিস সহায়ক। আহত ইউসুফ আলী জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কানাপাড়া একালার আব্দুর রশিদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বায়েজিদ ও ইউসুফ মোটরসাইকেল যোগে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের জগদল এলাকায় একটি ট্রলিকে আঘাত করে। এতে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়। আহত ইউসুফ আলী পঞ্চগড় সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।

 

পঞ্চগড় থানার ওসি আবু আককাস আহমদ এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম