নাগরপুরে বাস চাপায় এক পথচারী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৬

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধুবড়িয়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শহিদুল শিকদার (৪২) উপজেলার ধুবড়িয়া গ্রামের শাহীপাড়ার মৃত আহম্মদ শিকদারের ছেলে।

জানা যায়, উপজেলার ধুবড়িয়া চৌরাস্তায় পথচারী শহিদুল রাস্তা পার হচ্ছিলেন। ধুবড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভিলেজ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৩০৯) বাসটি  সে সময় তাকে চাপা দেয়। শহিদুলের মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: নারায়নগঞ্জে অবৈধ ইজিবাইক স্ট্যান্ড, কোটি টাকার চাঁদা আদায়

দুর্ঘটনার কথা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলমচাঁদ জানান, ‘ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু