মেলান্দহে কবর থেকে ১০ লাশ চুরি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

জামালপুরের মেলান্দহে কবরস্থান থেকে ১০টি লাশ চুরির খবর পাওয়া গেছে। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে লাশ চুরির ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পৌরসভার মধ্যশাহাজাতপুর আহম্মদ নগর মাদরাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, সোমবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা লাশ গুলো চুরি করে। ঘটনাটি দেখতে সকাল থেকে উৎসুক জনতা ভিড় করতে থাকে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরো পড়ুন: বিশ্ব ইজতেমায় থাকছে ১০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে দুইটি মারতুল, একটি ব্যাগ ও দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে। চোরদের ধরতে অভিযান চালানো হবে।

ইত্তেফাক/অনি