দৌলতদিয়ায় যৌনকর্মীকে গলাকেটে হত্যা, গ্রেফতার ১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে শাহনাজ পারভীন শশী নামে এক যৌনকর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রক্তমাখা ধারালো চাকুসহ রনি মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত রনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার শওকত আলীর ছেলে।

আরো পড়ুন: ‘কৈ’ মাছ কেড়ে নিলো যুবকের প্রাণ

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ‘শশী যৌনপল্লীর কনকের বাড়িতে ভাড়া থেকে যৌন পেশায় কাজ করতেন। রনি মোল্লা খদ্দের হয়ে শশীর ঘরে ঢুকে তাকে হত্যা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্ত মাখা ধারালো অন্ত্রসহ রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। শশীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ