নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চাপায় জামিলুর রহমান রাজু (৩২) নামে এক মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাজু নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর চাপাতলী এলাকার মৃত কেরামত আলীর ছেলে। তিনি রাজধানীর পল্টনে অবস্থিত রোমা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটিডের অংশীদার বলে জানা গেছে।

 

পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মিথুনকে (২৮) আটক করেছে।