বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টিতে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

 

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেলটিও পড়ে যায়। এতে গৃহবধূ এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/এএম