চট্টগ্রামের বন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নিজাম উদ্দিন (৩১) নামে বিএসআরএম কোম্পানির এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোরে প্রতিষ্ঠানটির ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়া বড়পুল এলাকার কামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন নিজাম। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম

