সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ৫ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ অভিযুক্ততে আটক করেছে।
আটককৃতরা হলেন-মো. জাফর কাজী, মো. নাজমুল হোসেন, শহিদুল ইসলাম, রহম আলী, আমির হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকার এক গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে ৭ বখাটে তাকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ধর্ষিতা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে।
বাকি দুই জনকেও আটকরে জন্য অভিযান অব্যাহত রয়েছে। গণধর্ষণের শিকার গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ

