মানিকগঞ্জের শিবালয়ে প্রাইভেটকার চাপায় সজিবর রহমান (৭০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে। নিহত সজিবুর রহমানের বাড়ি শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামে।
আরো পড়ুন : যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গোলাগুলিতে নিহত
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, মাছ ও হাঁস মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক ছিলেন সজিবর। কাজে যোগ দেয়ার জন্য প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে তিনি কারখানার সামনে আসেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি অটোলক হয়ে গেলে স্থানীয়রা চালককে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/ইউবি

