নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজা ইটের আঘাতে চাচা আনিস মোল্যা (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় কালিয়ার সাতবাড়িয়া গ্রামে আনিস মোল্যা তার ভাইপো সোহাগ মোল্যার (২৫) কাছে চা’সহ অন্যান্য মালামাল বাকিতে বিক্রি করে। সেই টাকা চাইলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাইপো সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর অসুস্থ অবস্থায় আনিসকে প্রথমে খুলনা নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি

