লালমনিরহাটে ট্রাকচাপায় যুবক নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৯:৩২

লালমনিরহাটে ট্রাকচাপায় ফারুক হাসান রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফারুক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া (মাজার) এলাকার মৃত আবুল হোসেন মাস্টারের ছেলে।

 

স্থানীয়রা জানান, শহরের সার্কিট হাউজের সামনে একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন : সদরঘাটে লঞ্চের পাখায় এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

 

ইত্তেফাক/এমআরএম