চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আজমগীর (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীরকে আটক করা হয়। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের এক সাড়ে ৩ বছর বয়সী শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী যুবক ওই এলাকার আব্দুস সবুরের ছেলে আজমগীর তার বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আজমগীরকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
আরও পড়ুনঃ ত্রিশালে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির পিতা গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে বিকেলে শিশুটির ডাক্তারি পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়।
ইত্তেফাক/নূহু

