ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ট্রাকের চাপায় হেলপার নিহত

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:০২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে আনিছ মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। সে মাধবপুর উপজেলার দুর্লভপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে সিলেটগামী কাভার্ডভ্যান ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের হেলপার আনিছ মিয়া নিহত হয়।

আরও পড়ুনঃ শিমুল বিশ্বাসকে নারায়নগঞ্জ থেকে নরসিংদী কারাগারে স্থানান্তর

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সুদিপ দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ইত্তেফাক/নূহু