আলমডাঙ্গায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:৩৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের নাম বাদশা। সে শুক্রবার সন্ধ্যায় ওই শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ করে।

ঘটনার সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা বাদশাকে আটক করে। তারপর গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই শিশুকে উদ্ধার করে এবং বাদশাকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। 

জানা গেছে, শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাবের বিবাহিত ছেলে বাদশা বিদেশ থেকে কিছুদিন আগে বাড়ি ফেরে আসে।

আরও পড়ুনঃ সিদ্ধিরগঞ্জে বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারী গ্রেফতার

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ মুন্সি জানান, ‘ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বাদশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে এলে জানা যাবে ধর্ষণ নাকি ধর্ষণ চেষ্টা।’

ইত্তেফাক/নূহু