লক্ষ্মীপুরে পিকআপভ্যান চাপায় আবুল কাশেম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মান্দারী ইউনিয়নের রতনেরখিল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন, সুমন, সুরুজ ও রহিম।
আরও পড়ুন: কেবিনে ওবায়দুল কাদের, দেয়া হচ্ছে নরম খাবার
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা মাছবাহী একটি পিকআপভ্যান উক্ত স্থানে আবুল কাশেমসহ অন্যদেরকে চাপা দেয়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ইত্তেফাক/এমআরএম

