আগৈলঝাড়ায় বিদ্যুৎ দিয়ে জমিতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছিলো। সে ফাঁদে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হন। নিহত কৃষকের নাম আব্বাস ঘরামী (৫৫)। তিনি চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা রাজিহার গ্রামের সীমান্তবর্তী এলাকার অমিও পাত্র তার জমিতে ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের লাইন দিয়ে ফাঁদ পাতেন। রবিবার শেষ বিকেলে স্থানীয় চাষীরা তাদের ইরি ক্ষেতের জমি দেখতে গিয়ে অমিওর পাতা ফাঁদে পা দেন। সেখানেই তার মৃত্যু হয়।
জানা গেছে, চেঙ্গুটিয়া গ্রামের অপর কৃষক এচাহাক সরদার রবিবার এগারোটার দিকে জমি দেখতে গিয়ে অমিওর পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হন। এচাহাক আহতের ঘটনা বিদ্যুৎ অফিসে জানালে বিদ্যুৎ অফিস থেকে অমিওর বাড়ির মিটার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এচাহাক আহত হওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর আগেই আব্বাস মারা যান বলে জানিয়েছে স্থানীয়রা। ধান ক্ষেতের কারণে আব্বাসের লাশ দেখা যায়নি।
আরও পড়ুনঃ ‘বাবাকে ভালো হওয়ার সুযোগ দিন স্যার’ যৌনপল্লীতে বাবার হাতে বিক্রি হওয়া মেয়ের আকুতি!
সন্ধ্যায় খবর পেয়ে ওসি (তদন্ত) নকিব আকরাম ও এসআই দেলোয়ার হোসেন নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন।
ইত্তেফাক/নূহু

