কেন্দ্র দখলের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রবিবার সকালে ভোট গ্রহণের আগে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
কেন্দ্র তিনটি হলো, উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন: চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার গণমাধ্যমকে জানান, রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগে ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি ও ভিটিকান্দি এবং কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ৬টি জেলার সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম

