বাড়ি ফিরলেন সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:২৩

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নোয়াখালী জেলার সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী । এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। 

হাসপাতালের আবাসিক চিকিসৎসক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, 'নির্যাতিতা ওই নারীর বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড় পত্র দেওয়া হয়'।

এর আগে জেলা প্রশাসক তন্ময় দাস হাসপাতালে গণধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে দেখা করেন। এ সময় জেলা প্রশাসকের কাছে ওই নারী বাড়িতে ফিরে যাবার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জেলা প্রশাসক ওই নারীকে সকল প্রকার নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন এবং প্রয়োজনে বাড়িতে পুলিশ টহলের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন । 

আরও পড়ুন:  দুই দিনের অচলাবস্থার পর চবিতে অবরোধ প্রত্যাহার

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোট দেওয়া নিয়ে  নির্বাচিত ভাইস চেয়ারম্যানের লোকজন গত ৩১ মার্চ রাতে চরজব্বার ইউনিয়নের উত্তর বাগ্যায় ছয় সন্তানের জননী এক নারীকে গণধর্ষণ করে। এ ঘটনার পরদিন ওই নির্যাতিতার স্বামী ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও চার-পাঁচ জনকে আসামী করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/জেডএইচডি