ব্রেক্সিটের খসড়া চুক্তি নিয়ে টালমাটাল ব্রিটেন, মন্ত্রীদের পদত্যাগ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৪৫

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটেনের সংসদ। খসড়া চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছেন ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাবসহ কয়েকজন ব্রিটিশমন্ত্রী। বিবিসি।

ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব বিবিসিকে বলেন, খসড়া চুক্তিতে বড় ধরনের ত্রুটি রয়েছে। তার অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনকে ‘ব্লাকমেইল’ করছে এবং সবার উচিত ‘চুক্তিহীন ব্রেক্সিট’র জন্য প্রস্তুত হওয়া।

পদত্যাগী মন্ত্রীদের মধ্যে রয়েছেন পেনশন মন্ত্রী ইস্থার ম্যাকভেই এবং জুনিয়র ব্রেক্সিটমন্ত্রী সুয়েল্লা ভেরম্যানও।

এর আগে থেরেসা মে ঘোষণা দেন প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির জন্য মন্ত্রিসভার সমর্থন তিনি পেয়েছেন। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন ব্রেক্সিটমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘সংঘর্ষের ঘটনায় মনে হচ্ছে বিএনপি নির্বাচনে নাও আসতে পারে’

সবশেষ বৃহস্পতিবার হাউস অব কমন্সে বিবৃতি দিয়েছেন। এতে তিনি সংসদ সদস্যদের বলেন, ‘এটি কোন চূড়ান্ত বিষয় নয়। তবে এ খসড়াই ব্রিটেনকে ব্রেক্সিটের আরও কাছে নিয়ে যাবে।’

ইত্তেফাক/টিএস