তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক সেনা। সোমবার দেশটির ইস্তাম্বুল শহরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরবেলা একটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করছিলো হেলিকপ্টারটি। বিবিসির খবর।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সানচাকতেপে জেলার একটি আবাসিক এলাকায় পড়েছে। সেখানে জরুরি বিভাবে কর্মীরা এখন উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫
জানা গেছে দুটি আবাসিক এপার্টমেন্ট ভবনের মাঝের জায়গায় হেলিকপ্টারটি এসে পড়ে। এ সময় ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে ওই এলাকা।
ইত্তেফাক/টিএস

